Header Ads Widget

ad728

Ticker

6/recent/ticker-posts

বিকাশ থেকে একাদশ ভর্তি ফি’তে ক্যাশ ব্যাক

বিকাশ অ্যাপ থেকে একাদশ শ্রেণীর অ্যাডমিশন ফি প্রদান করলে ৩ টাকা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিবিসি জানালার কোর্সে সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবে।

২০২০ শিক্ষাবর্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফি এখন বিকাশ করতে পারবেন কোনো চার্জ ছাড়াই। সেই সাথে থাকছে সম্পূর্ণ ফ্রি-তে বিবিসি জানালার ইংরেজি কোর্স করার সুযোগ ও ৩ টাকা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

কেবলমাত্র বিকাশ অ্যাপ দিয়ে পে বিল করলেই এই অফারটি উপভোগ করা যাবে।

অফারের সময়সীমা: ৯ আগস্ট ২০২০ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০।

অফারের বিস্তারিত:

শিক্ষার্থীরা কলেজের ভর্তি ফি বিকাশ করলেই ৩ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেনক্যাশব্যাকের পাশাপাশি বিবিসি জানালার কোর্সে সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবে

লিমিট: একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ৫০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করা যাবে।

আপনার বিকাশ অ্যাপ থেকে সফল ভাবে একদশ শ্রেণির ভর্তি ফী পরিশোধ করলে তার দুই কার্যদিবসের মধ্যে আপনার একাউন্টে এসএমএস-এর মাধ্যমে বিবিসি জানালার প্রোমো কোড সহ লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্রোমো কোড ব্যবহার করে বিবিসি জানালার কোর্স ফ্রী উপভোগ করতে পারবেন।

বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করার নিয়মাবলিঃ

প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রীন থেকে পে বিল সেলেক্ট করুনএরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সেলেক্ট করুনতারপর বোর্ডের নাম, পাশের বছর সেলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিনফি এর পরিমান চেক করে পরের স্ক্রীনে যেতে ট্যাপ করুনএবার আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার দিনসর্বশেষে স্ক্রীনের নিচের অ্ংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে।আপনার মোবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।

Post a Comment

0 Comments